পঞ্চায়েত নির্বাচনের আগে ‘চিরকুট’এর তালিকা সামনে আসবে?

পঞ্চায়েত ভোটের আগে সিপিআইএমের চিরকুটের তালিকা প্রকাশ হবে বললেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ।

নিয়োগ দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার । প্রত্যেকদিনই নতুন নতুন নাম উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় । বলাই বাহুল্য, সেই সকল নামই যুক্ত শাসক দলের সাথেই । আর এই পরিস্থিতিতে বিরোধীরা আক্রমণ করতে ছাড়ছেনা শাসক দলকে । বিরধী আক্রমণের পরে চুপ করে বসে থাকছে না তৃণমূল সরকার ।

‘সিপিএম আমলে চিরকুটের মাধ্যমে চাকরি হত’ সম্প্রতি সেই চিরকুটেরই তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বুধবার বনগাঁর এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সিপিএমের আমলে যাদের চাকরি দেওয়া হয়েছে তারা কেউ রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগর নয়, চিরকুটের তালিকা তৈরি হচ্ছে আগামীতে সামনে আসবে। একই সঙ্গে তিনি সুজন চক্রবর্তীকে আক্রমণ করেন এবং তাঁর স্ত্রীর চাকরি নিয়েও প্রশ্ন তোলেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পার্থভূমিক বলেন পঞ্চায়েত ভোটের আগে চিরকুটের তালিকা সামনে আসবে বলে দাবি করেন ।

এদিন তিনি স্বীকার করে নিয়েছেন নিয়গে দুর্নীতি হয়েছে। তবে সেই দুর্নীতির সঙ্গে তৃণমূল কোনভাবেই জড়িত নয় একথাও বলেন তিনি । একটা চক্র নিজেদের স্বার্থে এই কাজ করেছে তাদের দায় দল নেবে না। আদালত যা শাস্তি দেবে দল সেটা মেনে নেবে বলে জানান পার্থ ভৌমিক ।

পার্থর এই মন্তব্যে সিপিআইএম এর বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত সিপিএমের বিরুদ্ধে কোন দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরাও চাই তালিকা সামনে আসুক। কিন্তু ওঁরা কোনদিন পারবে না।

কটাক্ষ করেছেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল, তিনি বলেন তৃণমূল যদি দূর্নীতির সঙ্গে যুক্ত না হয় তাহলে তৃণমূলের যে নেতারা ধরা পড়েছেন তারা কারা। ওদের কথা মানুষ আর শুনছে না।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube