।। সন্দীপ সুর ।।
ইউরোর বাছাই পর্বের আগে বড় ধাক্কা নরওয়ে শিবিরে। চোটের জন্য স্পেন জর্জিয়া ম্যাচে খেলতে পারবেন না আর্লিং হালান্ড। ক্লাবের হয়ে খেলার সময়ই কুঁচকিতে চোট পেয়েছেন ম্যান সিটি স্ট্রাইকার। ১৮ মার্চ স্পেনের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে নরওয়ে, পরের সপ্তাহেই তাদের খেলতে হবে জর্জিয়ার বিরুদ্ধে। কিন্তু দুটি ম্যাচেই খেলতে পারবে না হালান্ড। ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে থাকলেও জাতীয় দলে খেলা হচ্ছে না নরওয়ে স্ট্রাইকারের। বিশ্বকাপের পর এবার ইউরোর যোগ্যতা অর্জন পর্ব, দেশের হয়ে গোল করার স্বপ্ন অধরাই থাকছে হালান্ডের। চোটের সমস্যা ডাচ শিবিরেও। চোটের জন্য ফরাসিদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না নেদারল্যান্ডসের ফুটবলার ডি ইয়ং।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

