আইন না মেলে ময়লা ফেললে হবে জরিমানা!

।। অভিষেক সিংহ ।।

পুরসভার আইন না মেনে ময়লা ফেললে এরপর থেকে বড় অংকের টাকা জরিমানা দিতে হবে সকলকেই, এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

আজ ৭০ নম্বর ওয়ার্ড ভবানীপুরে ফিরহাদ হাকিম এসে সব খতিয়ে দেখলেন, যে সাধারণ মানুষ পৌরসভার সবুজ এবং নীল বালতি ঠিকঠাক ভাবে ব্যবহার করছেন কি না । পচনশীল ময়লা এবং অপচনশীল ময়লা পৃথক ভাবে ফেলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন কলকাতার ‘মহানাগরিক’, সব দেখে তিনি জানালেন, ‘মানুষ যদি এই নিয়ম মানে তাহলে ধাপার মাঠ আর তৈরি হবে না। উচ্চ মাধ্যমিকের পরে আমরা মানুষকে সচেতন করব যেন পুরসভার এই নিয়ম মেনে ময়লা ফেলে মানুষ। যারা মানবে না, তাদের বাড়ি থেকে ময়লা সংগ্রহ করা হবে না এবং রাস্তায় ময়লা ফেললে বড় জরিমানা করা হবে।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube