।। সন্দীপ সুর ।।
পর্তুগাল দলে খুব বেশি বদল না হলেও স্পেনে আবার পরিবর্তনের হাওয়া। বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন ১৫ জন। কোচ লুইস এনরিকের জায়গায় দায়িত্বে এসেছেন লুইস দে ফুয়েতে। দুয়ারে কড়া নাড়ছে ইউরোর বাছাই পর্ব। স্কটল্যান্ড ও নরওয়ের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে হবে স্প্যানিশদের। দলের খোল নোলচে বদলে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গেল স্প্যানিশ আর্মাডাতে। তোরেস, আনসু ফাতি, এরিক গার্সিয়ার মতো কয়েকজন জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন। বাকি এক ঝাঁক নতুন মুখকে দলে নিয়েছেন ফুয়েতে। ইউরোর যোগত্যা অর্জন পর্বে নতুন লুকে দেখা যেতে চলেছে তিকিতাকার দেশকে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

