।। প্রসেনজিৎ সাহা ।।
ভাঙড়: কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের শওকতের। শুক্রবার রাতেই গিয়েছিলেন থানায়। বস্তা বন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনজনের নামে দায়ের হয়েছে অভিযোগ। সূত্রের খবর, তিনজনেরই বাড়ি কাশিপুর থানা এলাকায়।
জেল মুক্তির পর ১১ মার্চ ভাঙড়ে আসেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় আইএসএফের কিছু কর্ম-সমর্থকেরা তাঁর বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য করেছেন। পাশাপাশি তাঁকে বস্তাবন্দি করে ভাঙড়ের খালে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শওকতের অভিযোগ, নওশাদের প্রত্যক্ষ মদতে আইএসএফের কর্মীরা তাঁকে খুন করার চক্রান্ত করছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

