।। অভয় নাগ ।।
আজকেই কী বীরভূমের জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরানো হচ্ছে? নিউজ টাইমের সূত্রের খবরে শোরগোল । আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে তৃণমূলের সাংগঠনিক জরুরী বৈঠক চলছে ।
আর এই বৈঠকেই সম্ভবত অনুব্রত মণ্ডলকে সভাপতি পদ থেকে অপসারণ করা হতে পারে । অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম জেলাকে দুটি সাংগঠনিক জেলা করা হতে পারে । লোকসভার নিরিখে বোলপুর সংসদীয় এলাকার দায়িত্ব পাচ্ছেন কাজল শেখ । অন্যদিকে, বীরভূম সংসদীয় এলাকার দায়িত্ব দেওয়া হতে পারে সাংসদ শতাব্দী রায়কে । শতাব্দী রায় রাজি না হলে অভিজিৎ সিনহাকে বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি করা হতে পারে । তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

