নিউজটাইম ওয়েবডেস্ক : কেরিয়ার জীবনের অন্যতম প্রবেশদ্বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা ঠিক করে দেবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন খাতে বইবে। আজ সকাল থেকেই জেলায় জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ব্যাগে বোর্ড, পেন ও দুরু দুরু বুকে হলমুখী হয়েছে ছাত্রছাত্রীরা। এবার তাঁদের শুভকামনা জানাতে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে।
চেতলা গার্লস স্কুলে উচ্চমাধ্যমিক এর সিট পড়েছে লেক গার্লস স্কুলের, নবনালন্দা স্কুলের এবং কৈলাসপাল এইসব স্কুলের সিট পড়েছে এবং সেখানেই জলের বোতল, পেন এবং শুভেচ্ছা বার্তা লেখা কার্ড স্টুডেন্টদের হাতে তুলে দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। ছাত্রীরা ভালো করে পরীক্ষা দিক, তাঁদের ভবিষ্যৎ সুন্দর হোক, এই শুভকামনায় ফিরহাদ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

