নিউজটাইম ওয়েবডেস্ক :
ফের চাকরির নামে প্রতারণা। খোদ কলকাতা শহরে মিলল এই প্রতারণা চক্রের হদিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শহরের নামিদামি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে বেশ চলছিল এই মানুষ ঠকানোর কারবার। বহুদিন থেকেই এই চক্র সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। কিন্তু এদিন মালদার এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান। স্বরূপানন্দ রায় নামে ওই ব্যক্তির অভিযোগর ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
খোঁজখবর নিয়ে দেখা যায়, এটাই প্রথম নয়, এর আগেও একাধিক যুবকের থেকে অন্তত আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্র। ইতিমধ্যেই ঘটনার মূল দুই পান্ডা পার্থ নাথ সরকার ও নিত্যগোপাল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল থেকে তাঁদের হাতেনাতে ধরা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

