।। অভয় নাগ ।।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার । মিনাখাঁ বিধানসভার বিধায়ক ঊষা রানী মন্ডলের মেয়ে বিনতা মন্ডলের নাম জড়ালো ।
গতকাল হাইকোর্টের অর্ডারে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতি নিয়ে যে ৮৪০ জনের লিস্ট বেরিয়েছে তাতে ১৪১ নম্বর সিরিয়ালে নাম আছে বিনতা মন্ডল এর । জানা গিয়েছে, বিনতা মন্ডল বছর চারেক আগে গ্রুপ সি পদে নন্দনগর উচ্চ বালিকা বিদ্যালয় চাকরি পেয়েছিলেন ।
মেয়ে বিবাহ সূত্রে বারুইপুরে থাকে তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । বিনতা মন্ডলের মা মিনাখা বিধানসভার বিধায়ক, বাবা মিনাখাঁ বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল । মৃত্যুঞ্জয় মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি টেলিফোনে বলেছেন এ বিষয়ে আমি কোন কিছু বলতে চাই না। মেয়ের সাথে যোগাযোগ করছে অনেকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

