নিউজটাইম ওয়েবডেস্ক : দুর্ঘটনার প্রায় ছ’দিন পর শারীরিক অবস্থার উন্নতি ঘটল পোলবার পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশের। বৃহস্পতিবার ভেন্টিলেশন খোলার পর এখন সে নিজেই শ্বাস নিতে পারছে। তবে এখন বেশ কয়েকদিন ওই খুদেকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। তবে এখনও পর্যন্ত শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি ঋষভের। বরং বাড়ছে ফুসফুসের সংক্রমণ। এবার নতুন করে কিডনির সমস্যাও দেখা দিয়েছে। ওই খুদেকে নিয়েই এখন চিন্তায় রয়েছেন চিকিৎসকেরা।
বর্তমানে তৃণমূল কাউন্সিলর পাপ্পু সিংয়ের ছেলে ঋষভের চিকিৎসা চলছে কার্ডিওথেরাপি ভাসকুলার সার্জারি বিভাগে। সেদিনের ভয়াবহ দুর্ঘটনার ফলে তার ফুসফুসে প্রচুর পরিমাণ কাদাজল ঢুকে গিয়েছিল। এখন ECMO পদ্ধতিতে এখনও শ্বাস নিচ্ছে ওই খুদে। তবে ক্রমেই তার অবস্থা খারাপ হচ্ছে। এসএসকেএম-এর চিকিৎসকেরা জানিয়েছেন, ফুসফুসের সমস্যা তো মেটেইনি উল্টে নতুন করে কিডনির সমস্যা দেখা দিয়েছে ঋষভের। তবে ভেন্টিলেশন খুলে দেওয়ায় এখন বেশ খানিকটা চিন্তামুক্ত দিব্যাংশের পরিবার। প্রসঙ্গত, স্কুল যাওয়ার পথে গত শুক্রবার পোলবায় দিল্লি রোডের কাছে একটি পুলকার প্রথমে পোস্টে ধাক্কা মারে। তারপর গাড়িটি উলটে নয়ানজুলিতে পড়ে যায়। একজন অভিভাবক ছাড়াও এদিন আহত হন কমপক্ষে ১৫ জন পড়ুয়া। স্থানীয়রা আহত সকলকেই চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভরতি করেন। তবে ঋষভ এবং দিব্যাংশু নামে দুই স্কুলছাত্রের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাঁদের স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। ছ’দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করার পর অবশেষে ওই দুই শিশুর মধ্যে একজনের (দিব্যাংশ) আবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এখনও বিপদমুক্ত নয় অপর এক খুদে (ঋষভ)।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

