নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত বলিউডের বিশিষ্ট অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাস্যরসকৌতুক চরিত্রের জন্য বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন। ‘যানে ভি দো ইয়ারো’, ‘মিস্টার ইন্ডিয়া’র মতো চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, প্রশংসা পেয়েছেন।
পরিচালক হিসেবেও সফল কাজ করেছেন। তাঁর পরিচালনায়বক্র অফিসে ব্যপক সফলতা পায় সলমান খান অভিনীত ‘তেরে নাম’। তুষার কাপুর ও করিনা কাপুর অভিনীত ‘মুঝে কুছ কেহেনা হ্যায়’, তাঁরই পরিচালিত। গতকালই হোলিতে অংশ নিয়েছিলেন, বন্ধু-সতীর্থদের সঙ্গে। জানা গিয়েছে, রাত ১টার দিকে তাঁর অস্বস্তি হতে শুরু করে। তিনি ড্রাইভারকে বলেন, তাঁকে হাসপাতাল নিয়ে যেতে। হাসপাতাল যাওয়ার পথেই তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলি জগতে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

