নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি আবগারি নীতি-দুর্নীতির সঙ্গে নাম জড়াল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর’এর কন্যার। রাজ্যের সীমানা পেরিয়ে অভিযোগের তির এবার অন্য রাজ্যে। মখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও’এর কন্যা কবিতাকে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকাল অর্থাৎ ৯ মার্চ ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। কয়েকদিন আগেই মাদক ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে জেরা করেই উঠে এসেছে কবিতার নাম।
অভিযোগ ছিল দিল্লির আবগারি নীতিতে রাজ্য এবং রাজ্যের বাইরের কিছু ব্যবসায়ীই কেবলমাত্র লাভবান হয়। এ নিয়ে তদন্ত শুরু হলে দিল্লি আম আদমি পার্টি সরকার এই নীতি প্রত্যাহার করে। ইতিমধ্যেই মদ কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে ইডি। আম আদমি পার্টির সঙ্গে ঘনিষ্ঠ আমনদীপ ঢালির নাম উঠে আসে মাদক ব্যবসায়ী রামচন্দ্রনের জবানিতে, তাঁকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি। এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা কতটা জড়িত রয়েছে দুর্নীতিতে, তা জানতেই আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

