নিউজটাইম ওয়েবডেস্ক : গভীর রাতে জার্মানির ফ্র্যাংকফুর্টের দুটি বারে হামলা চালাল অজ্ঞাতপরিচয় আততায়ী। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত আটজনের।আহত আর ও আটজন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।মৃতের সংখ্য়া বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
হামলাকারী পুলিশের কাছে এখনও অধরা। হামলাকারী কজন ছিল, তাও নির্দিষ্ট করে জানা যায়নি। দুই বারই একই ব্যক্তি গুলি চালায় কিনা, সেই বিষয়েও জানার চেষ্টা করছে পুলিশ। তবে একটি বারে হামলার কিছু পরে অন্য বারে হামলা হওয়ায় এবং দুটি আক্রমণের ধরনই এক রকম হওয়ায় একই ব্যক্তি দুই জায়গায় গুলি চালায় বলে মনে করা হচ্ছে। ফ্র্যাংকফুর্ট থেকে ২০ কিলোমিটার দূরে হানাউ-এর ‘মিডনাইট’ বারে প্রথম হামলাটি হয়। সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী। কিছুক্ষণ পরে আরিনা বার থেকে আরও একটি গুলি চালানোর খবর আসে। প্রথম ঘটনায় তিন জন এবং পরের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। এর আগে একাধিকবার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে জার্মানি। ২০১৬-য় বার্লিনে সন্তাসবাদী আক্রমণে ১২ জনের মৃত্যু হয়েছিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

