নিউজটাইম ওয়েবডেস্ক : আজ দোল। রঙের ছোঁয়া থেকে বাদ গেলেন না তারকারাও। পরিবারের সঙ্গে রঙের খেলায় মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছিলেন অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক। ছিলেন মা। ছোট ছেলের সঙ্গেও দোল খেললেন কোয়েল। ছিলেন স্বামী নিসপাল সিং’ও। যদিও নিসপালকে দেখা যায়নি ক্যামেরায়।
কিছুক্ষণ আগেই সামাজিক মাধ্যমে নিজের রং খেলার মুহূর্ত ভাগ করে নিয়েছেন কোয়েল মল্লিক। সেখানে সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রং খেলার সঙ্গে সঙ্গে সকলকে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি। বাবা-মা-সন্তানের সঙ্গে রং খেলার ছবি দিয়েছেন। এও জানিয়েছেন, যে সেই সব ছবি স্বামী নিসপালের তোলা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

