নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
লা লিগায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। অসংখ্য সুযোগ হারিয়ে রিয়াল বেতিসের বিরুদ্ধে গোলশূণ্য ড্র করলেন করিম বেঞ্জিমারা। পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নেমেও বেতিসের রক্ষণ ভাঙতে ব্যর্থ আনসেলোত্তির শিষ্যরা। গোটা ম্যাচে সুযোগ তৈরি করলেও ভিনিসিয়াস জুনিয়র, বেঞ্জিমারা লক গেট খুলতে ব্যর্থ হলেন। এই নিয়ে পর পর তিন ম্যাচে জয় অধরা রিয়াল মাদ্রিদের। নিট ফল লা লিগার খেতাবী লড়াই থেকে আরও দূরে সরে গেল স্প্যানিশ জায়ান্টরা। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ২ নম্বরেই থাকল রিয়াল, বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে হল ৯।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

