নিউজটাইম ওয়েবডেস্ক : গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া মোটামুটি পাকা। যত শীঘ্র সম্ভব তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেখানে নিয়ে গিয়ে অনুব্রতকে কোথায় রাখা হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে মনে করছেন, অনুব্রতর দেহরক্ষী সাইগল হোসেনকে রাখা হয়েছে তিহার জেলে।তাই অনুব্রতকেও রাখা হতে পারে সেখানে। কিন্তু তা যদি হয় তবে বীরভূমের ‘বাঘ’ সম্মুখীন হতে তিহারের ‘বাহুবলি’র।
সোশ্যাল মিডিয়ার দৌলতে, তিহারের ‘বাহুবলি’কে অনেকেই চিনে গিয়েছেন এতদিনে।কথা বলছি তিহার জেলের জেলার দীপক শর্মাকে নিয়ে। চুলবুল পাণ্ডে, সিংঘম কিংবা সুর্যবংশীর হিরো পুলিশের মতোই আদল তাঁর। শুধুমাত্র পুলিশ নন, বডি বিল্ডারও তিনি। ফলে তাঁর এক ছোবলে ছবি হয়ে যেতে পারে যে কেউ। কেষ্টকে যদি তিহারেই যেতে হয়, তবে এই অফিসারের মুখোমুখী হবেন তিনি। কী হবে কেষ্টর? চিন্তায় সমর্থক-ভক্তরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

