নিউজটাইম ওয়েবডেস্ক : গরম পড়তে না পড়তেই বঙ্গবাসীকে স্বস্তি দিতে আবারও আসরে নামছে বৃষ্টি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২২ তারিখ পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।২৩ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে।২৪ তারিখ কলকাতা-সহ গোটা রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে, তার জেরেই রাজ্যে বৃষ্টি হতে পারে।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।শীত বিদায় নিলেও আপাতত কলকাতায় ভোর বা রাতের দিকে শীতের শিরশিরানি ভাব বজায় থাকবে।এদিন শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আজ কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪২ শতাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

