নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদের জেরে নিজের বাবার হাতে খুন হলো শিশু সন্তানকে। উস্তি থানার দেউলার শিশু খুনের ঘটনায় উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, উস্তি থানার দেউলার বাসিন্দা রফিকুল শেখের সাথে তার স্ত্রী রুকসান সেখের সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়। এমনকি বিবাহ বিচ্ছেদের পর তাদের দুই সন্তানকে নিজেরা ভাগ করে নেন।রুকসান শেখের কাছে থাকতো কন্যা সন্তান আর রফিকুল শেখের কাছে থাকতো তার পুত্র সন্তান। এলাকার বাসিন্দারা জানান, প্রায় সময় রফিকুল সেখ ও তার পরিবারের লোকজন ৭ বছরের শিশু সন্তানকে মারধর করতো এমনকি ঠিকমতো খেতেও দিত না তাকে। শনিবার রাতে রফিকুল সেখ তার নিজের সন্তানকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি ধান জমিতে নিয়ে গিয়ে প্রথমে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। ঘটনায় উস্থি থানার পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে মূল অভিযুক্ত রফিকুল শেখ। নিজের শিশু সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন রুকসান সেখ। রুকসান বর্তমানে কলকাতায় পরিচারিকার কাজ করেন । তার দাবি অবিলম্বে অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

