নিউজটাইম ওয়েবডেস্ক : ।।সন্দীপ সুর ।।
এল ক্লাসিকোতে আবারও বাজিমাত বার্সেলোনার। কোপা ডেল-রের প্রথম লেগের সেমিফাইনালে জয় পেল বার্সা। বার্নাবিউতে রিয়ালের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল কাতালান জায়ান্টরা। লেওয়ানডস্কি, দেম্বলে, পেদ্রির মতো প্রথম একাদশের তিন ফুটবলারকে বাইরে রেখে দল নামিয়েছিলেন জাভি। ফলে প্রথম থেকেই চাপে ছিল বার্সা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে কার্লো আনসেলোত্তির দল। কিন্তু বার্সাকে জয় উপহার দিলেন রিয়ালের ডিফেন্ডার মিলিতাও। তার করা আত্মঘাতী গোলেই জয় পেল বার্সা। আর কাতালান জায়ান্টদের রক্ষণেই আটকে গেলেন বেঞ্জিমা-ভিনিসিয়াস জুনিয়ররা। ৩৫ শতাংশ বল পজিশন নিয়েও জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ল জাভির দল, সঙ্গে বোনাস ঘরের মাঠে নামার আগে এগিয়ে থাকার আত্মবিশ্বাস।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

