নিউজটাইম ওয়েবডেস্ক : পরীক্ষার খাতায় উত্তর না লিখলেও চলবে, তবে তার পরিবর্তে দিতে হবে কড়কড়ে ১০০ টাকা। এমনটাই জানালেন উত্তরপ্রদেশের এক স্কুলের প্রিন্সিপাল। তবে শুধু টাকা দিয়ে উতরে যাওয়ায় নয়, বোর্ডের পরীক্ষায় টুকলি কীভাবে করতে হবে তাও এদিন জানালেন তিনি। এদিন পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয় স্কুলে। অধ্যক্ষের বাতলে দেওয়া টুকলি ও পরীক্ষায় পাশের টেকনিকে বেশ খুশিও হয়েছেন অভিভাবকেরা। তবে এই পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক পড়ুয়া। সাথে সাথেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখেই সেই অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার থেকেই উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে সেকেন্ডারি এডুকেশন বোর্ডের পরীক্ষা। পরীক্ষা শুরুর ঠিক দিনকয়েক আগে মউ জেলার একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষায় পাশ করার এক নতুন টনিক জানান পড়ুয়াদের। তবে শুধু পড়ুয়াদেরই নয় অভিভাবকদের কাছেও এদিন টুকলি করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করছিলেন প্রবীণ মল নামের ওই স্কুল অধ্যক্ষ। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে প্রবীণ বাবুকে বলতে শোনা যাচ্ছে, “আমি চ্যালেঞ্জ করে বলেতে পারি, স্কুলের কোনও ছাত্র অকৃতকার্য হবে না। তাঁদের ভয় পাওয়াক কোনও কারণ নেই।” তারপরেই তিনি বলেন, “তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে পার। কেউ কারোর খাতা ধর না। যে সরকারি স্কুলে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছে, সেই স্কুলের শিক্ষকরা আমার বন্ধু হয়। কেউ যদি তোমাদের ধরেও ফেলে দু-চারটে থাপ্পড়ও মারে সহ্য করে নিও।” এরপর টাকা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “কোনও উত্তর লেখার দরকার নেই। উত্তরপত্রের সঙ্গে ১০০ টাকার নোট দিয়ে দিলেই চলবে। তাহলেই চোখ বন্ধ করে শিক্ষকরা নম্বর দিয়ে দেবে।” একদিকে যেখানে বোর্ডের পরীক্ষায় টুকলি রুখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেখানে স্কুলের প্রিন্সিপালের দেওয়া এমন ‘টনিকে’ বেজায় চটেছে সেরাজ্যের প্রশাসন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

