নিউজটাইম ওয়েবডেস্ক : মাসের প্রথম দিনেই বড় ধাক্কা। ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। বাড়ানো হল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম । সিলিন্ডার পিছু ২৪ টাকা করে মূল্য বৃদ্ধি ধার্য করা হয়েছে। ফলে এবার থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৬৯ টাকা ৫০ পয়সা।
আজ, ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। স্বাভাবিকভাবেও সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে। সরকারের বিরুদ্ধে উগরে দিচ্ছেন ক্ষোভ। সরকার কী মানুষের কথা ভাবেন? প্রশ্ন তাঁদের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

