নিউজটাইম ওয়েবডেস্ক : চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার বাঁধল একবালপুরের সি এম আর আই হাসপাতালে। মৃতা প্রসূতির আত্মীয় চিকিত্সককে চড় মারেন । হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তারা বহিরাগত ঢুকিয়ে মৃতের আত্মীয়দের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।
পিঙ্কির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে হাসপাতাল থেকে বাড়ির লোককে খবর দেওয়া হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে পিঙ্কির। এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠে মৃতার পরিবার। আলিপুর থানায় অভিযোগ জানানো হয়।
‘৩0 বছরের এক যুবতী গর্ভবতী মহিলাকে একটি শিশু প্রসবের জন্য সিএমআরআইতে আনা হয়েছিল। গতকাল সকালে তার সি-সেকশনের পরে তিনি ভাল ছিলেন এবং শিশুটি স্থিতিশীল ছিলো। আজ ভোরের দিকে তাঁর কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়, হাসপাতালের তরফ থেকে সমস্তরকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও. চিকিত্সক পরিবারটির কাছে দুর্ভাগ্যজনক এই ঘটনাটি বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু বিনিময়ে পরিবারের সদস্যরা রাগ ও ক্রোধে ডাক্তারকে নির্যাতন করেন, লাঞ্ছিত করেন। এখানেই থেমে না থেকে হাসপাতালের চত্বরে ভাঙচুর করেছেন।এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তবে ডাক্তারের প্রতি শারীরিক অত্যাচার মেনে নেওয়া যায় না এবং হাসপাতালের তরফ থেকে তা সহ্য করা হবে না।’
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

