নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ চাম্পাহাটি এলাকা থেকে জাহাঙ্গীর লস্কর ও শহিদুল মন্ডল নামে দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, দুটি ন্যাপলা সহ অন্যান্য ডাকাতির সরঞ্জাম। এছাড়াও ধৃতদের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু প্রসাধনী সামগ্রী। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই অস্ত্র কি কারণে মজুত করেছিল দুষ্কৃতীরা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

