নিউজটাইম ওয়েবডেস্ক : রুপঙ্কর বাগচিকে এখনও আগের মতো মেনে নিতে পারছেন না নেটিজেন। সেই প্রমাণ আবারও মিলল। এবার অরিজিৎ সিং প্রসঙ্গে জড়ালো রূপঙ্করের নাম। আবার উঠে এল সেই পুরনো, অতি আলোচিত সংলাপ ‘হু ইজ…’। তবে মৌনই রইলেন গায়ক রূপঙ্কর।
রূপঙ্করের কথা বললেই উঠে আসছে গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে ‘কেকে’র নাম। প্রসঙ্গত একসময় ‘কেকে’কে নিয়ে রূপঙ্কর প্রশ্ন তুলেছিলেন, ‘হু ইজ কেকে ম্যান?’ ঘটনাচক্রে পরের দিনই কলকাতায় গান গাইতে এসে মৃত্যু হয় ‘কেকে’র। ব্যাস। সব নেটিজেনদের সব রাগ গিয়ে পড়ে রূপঙ্করের উপর। বহুদিন অন্তরালে ছলেন রূপঙ্কর। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফির্বে আসছিলেন। কিন্তু নেটিজেনরা যে এখনও অতীতেই আটকে সেই প্রমাণ মিলল। ফেসবুকে অরিজিৎ সিং’এর পেইজে একটি প্রোফাইল পিকচার রয়েছে। সেখানে নতজানু হয়ে রয়েছেন অরিজিৎ। ১৫ ঘন্টা আগে রূপঙ্কর সেখানে কমেন্ট করে লেখেন ‘ভালবাসা নিও’। ধেয়ে আসে কুমন্তব্য। কেউ বলেন, ‘অরিজিৎ’কে ছেড়ে দিন’। কেউ আবার বুঝিয়ে দেন অরিজিৎ বাংলার গায়ক হয়েও মুম্বই কাঁপাচ্ছেন। যদিও এই কমেন্টগুলিতে কোনও প্রতিক্রিয়া দেননি রূপঙ্কর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

