নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পর ইউরোপা লিগ। মহাদেশীয় টুর্নামেন্টে আবারও হতাশাজনক পরিসমাপ্তি বার্সেলোনার। চলতি মরশুমে স্প্যানিশ সুপার কাপ জিতেছে, লা লিগাতেও শীর্ষে রয়েছে জাভির দল। কিন্তু দেশের বাইরে বেরোলেই বেরঙিন বার্সা। ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই ইউরোপের মঞ্চ থেকে বিদায় নিল কাতালান জায়ান্টরা। ২৫ বছর পর এমন দুঃস্বপ্নের মরশুম ফিরে এল বার্সেলোনার। ইউরোপের দ্বিতীয় সারির লিগে শেষ ষোলোতেও জায়গা পেল না বার্সেলোনা। বড় মঞ্চে জাভির কোচিং নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

