নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
কেরিয়ারের শুরু থেকেই চোট নেইমারকে বার বার ভুগিয়েছে। নতুন বছরের শুরুতেও একই সমস্যায় জেরবার নেইমার এবং তার ক্লাব পিএসজি। লিলে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। তবে প্যারিসের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে গোড়ালিতে চির ধরা পড়েনি। তবে নেইমারকে আপাতত বিশ্রামে থাকতে হবে। কত দিন মাঠের বাইরে থাকতে হবে দলের আক্রমণভাগের সেরা অস্ত্রকে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। চোট পাওয়ার জন্য নেইমারের ফিটনেস দায়ী নয়,বরং ঠাসা ক্রীড়াসূচিকেই দায়ী করেছেন পিএসজি কোচ গালতিয়ের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

