নিউজটাইম ওয়েবডেস্ক : ।। তাপস লাহা ।।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আজ ১৮৮ তম জন্মতিথি।প্রতিবছরের মতো এবছরেও ঠাকুরের জন্মস্থান কামারপুকুর মঠে এই দিনটি পালিত হচ্ছে মহাসমারোহে।ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে ঠাকুরের পূজা পাঠ শুরু হয়। তারপর একটি শোভাযাত্রা বের হয় কামারপুকুর এলাকায়l যে শোভাযাত্রায় অংশ নেয় অসংখ্য মানুষ। এই উপলক্ষ্যে সারাদিন ধরে চলবে নানান ভক্তি মূলক অনুষ্ঠান। জানা গেছে প্রায় ২০ হাজার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যে উৎসব দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেছে ভক্তরাlআজ থেকে তিন দিন ধরে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে নানান অনুষ্ঠান হবে। পাশাপাশি এই উপলক্ষে ১৫ দিন ধরে চলবে মেলাlLatest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

