নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম।প্লে ব্যাকে গান গাওয়ার পাশাপাশি, দেশে বিদেশে বিভিন্ন কনসার্ট করে থাকেন শিল্পী, গতকাল সেই রকম এক কনসার্টেই অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলেন তিনি। গায়ক গতকাল মুম্বই গিয়েছিলেন একটি কনসার্টে। মঞ্চেই গায়কের সঙ্গে এক ব্যক্তি সেলফি তুলতে যায়, সোনু বাধা দিলে তাঁকে ধাক্কা দিতে চায় ওই ব্যক্তি। এরপরেই উত্তেজনা তৈরি হয়।
সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে।জানা গিয়েছে, গতকাল গান গেয়ে মঞ্চ থেকে নামার সময় ওই ব্যক্তি সেলফি তুলতে এলে সোনু নিগম তেমন ইচ্ছে দেখাননি। সেই সময়ই সেলফি তুলতে আসা ব্যক্তি, সোনু নিগমকে ধাক্কা দিতে চান। গায়ককে বাঁচাতে ছুটে আসেন তাঁর বন্ধু রব্বানি খান। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই ব্যক্তি। গায়কের নিরাপত্তারক্ষীকেও ধাক্কা মেরে ফেল দেয় ওই ব্যক্তি। দুজনেই আহত হন। কনসার্ট শেষে সোনু আহতদের নিয়ে হাসপাতাল ছুটে যান। যে ব্যক্তির জন্য এত উত্তেজনা জানা গিয়েছে সেই ব্যক্তির যোগ রয়েছে শিব সেনার সঙ্গে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম স্বপ্নিল প্রকাশ ফাটারপেকার। উদ্ভব ঠাকরের দলের বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে সে। সোনু ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

