নিউজটাইম ওয়েবডেস্ক : মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় দিনে ইংরেজী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস। এবার তা টিকটকের মাধ্যমে ভাইরাল। ঘটনাটি মালদার রতুয়া থানা এলাকার। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে যাওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হল পরীক্ষাকেন্দ্র থেকে। মধ্যশিক্ষা পর্ষদের এত কড়া ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি সত্ত্বেও ফের মাধ্যমিকের দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তেজনা ছড়াল।
জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের নাম ওসমান আলী। সে স্থানীয় বাহারাল স্কুলের ছাত্র। তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল পার্শ্ববর্তী বৈদ্যনাথপুর স্কুলে। এদিন ইংরেজি পরীক্ষা চলাকালীন ওই ছাত্রের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেন পরীক্ষক। কেড়ে নেওয়া হয় তার খাতা। অভিযুক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও সে ফের পরীক্ষায় বসতে পারবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তরফে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় লাগাতার প্রশ্নফাঁসে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। এবছর সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রথম থেকেই তৎপর ছিল প্রশাসন। সেই কারণে, চলতি বছরের মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। বিভিন্ন জেলায় ২ ঘণ্টা করে বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট পরিষেবা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

