।।সঞ্জীব সাহা।।
সাগরদিঘী থানা ঘেরাও করে বিক্ষোভ বাম ও কংগ্রেসের । সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে।
শনিবার ভোর রাতে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার অন্তর্গত পাটকেল ভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী সাইদুল ইসলাম তার বাড়ি থেকে জোর করে তাকে তুলে নিয়ে আসে সাগরদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী বলে অভিযোগ।
সেই কারণেই অহেতুক বিনা কারণে কংগ্রেস কর্মীদের ওপর মিথ্যাচার ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে সাগরদিঘী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস ও বাম কর্মীরা।
তাদের দাবি শান্তিপূর্ণ ভাবে সাইদুল ইসলাম কে ছাড়তে হবে। আর এই দাবি কে সামনে রেখে সাগরদিঘী থানার সামনে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে শনিবার সকাল থেকেই সাগরদিঘী থানার সামনে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

