নিউজটাইম ওয়েবডেস্ক : মাত্র ১৭ বছর বয়সে অভিনয় জগতে হাতেখড়ি।বহু দশক ধরে অভিনয় করছেন এই টলিউড ইন্ডাস্ট্রিতে।প্রায় ২৫ থেকে ৩০টি ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছিলেন।অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পেও পারদর্শী। বছর পেরিয়ে যাচ্ছে তবু বয়স যেন কিছুতেই বাড়ছে না অভিনেত্রীর। কার কথা বলছি বলুন তো? অনেকে হয়তো এখনও চিনতে পারছেন না।
এই সর্ষে ক্ষেতের দিকে মুখ করে, শাড়িতে যে নারী বসে রয়েছেন সে আর অন্য কেউ নয় মনামী ঘোষ। তাঁর এই ছবিতে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। মনামীকে মাঝেমধ্যেই অভিনয়ের জন্য কিংবা নাচের শ্যুটে এদিক ওদিক যেতে হয়। মাঝে মধ্যে আবার কোনও কারণ ছাড়াই নিজেও বেরিয়ে পড়েন এদিক ওদিক। এই ছবি তাঁর ফাগুন উদযাপনের চিহ্ন হয়ে রয়েছে ফেসবুকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

