করোনা সংক্রমণে ভারতের বাণিজ্যে প্রভাব, সমাধানের চেষ্টায় বৈঠকে অর্থমন্ত্রী

The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman addressing a press conference, in New Delhi on October 14, 2016.

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে চিনের অর্থনীতি কা‌র্যত বিধ্বস্ত। এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা যেমন বেড়েই চলেছে তেমনই সেদেশের অর্থনীতি ধসের সম্মুখীন। করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব পড়েছে ভারতের বাণিজ্যেও। এই ইস্যু নিয়ে আলোচনার জন্য বুধবার এক সচিব পর্যায়ের বৈঠকের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

করোনা সংক্রমণে দেশের বাণিজ্যে প্রভাব নিয়ে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে কথা বলেন নির্মলা। সেখানেই এই বৈঠকের কথা ঘোষণা করেন। নির্মলা বলেন, কিছুদিন আগে তারা একাধিক শিল্পসংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। চিনে কোরোনা আক্রমণের কারণে বাণিজ্যে প্রভাব পড়েছে। এই বিষয়ে তাদের মতামত ও ভাবনা ভারতকে জানাতে বলা হয়। ভারতের শিল্প কোরোনার জন্য ভুগছে । প্রভাব পড়েছে আমদানি-রপ্তানিতেও।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে চিনের বিভিন্ন প্রদেশ-সহ অন্যত্রও। ৭২,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এবং এখন পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube