নিউজটাইম ওয়েবডেস্ক : সন্দীপ সুর
বসন্তের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল।বৃহস্পতিবার থেকে ইডেনে শুরু হল রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। মুখোমুখি বাংলা -সৌরাষ্ট্র। ৩৩বছর পর ঘরের মাঠে রঞ্জি ফাইনাল খেলতে নামল বঙ্গ ব্রিগেড। ২ বছর আগে সৌরাষ্ট্রের কাছে বদলা নেওয়ার সুযোগ মনোজ অনুষটুপদের কাছে।। ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করলেন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরন বন্দ্যোপাধ্যায়। রঞ্জি ফাইনালের জন্য দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে ইডেনে চারটি ব্লক।মাঠে সমর্থনের ডালি নিয়ে হাজির দর্শকরা। মন্ত্রী সুজিত বসু থেকে গায়ক জয় সরকার, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে দেখা গেল ভিআইপিদের।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

