নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
গ্রিন টপে স্বাগত সৌরাষ্ট্র। রনজি ফাইনালে ইডেনের পিচে জোহানেসবার্গের ছায়া। ২ বছর আগে রাজকোটে মন্থর ব্যাটিং উইকেট বানিয়ে বাংলাকে হারিয়েছিল সৌরাষ্ট্র। এবার ঘরের মাঠে বদলা নেওয়ার পালা। বিপক্ষ শিবিরে যতই জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া থাকুন, লক্ষ্মীর অস্ত্রাগারেও রয়েছে আকাশদীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলের মতো পেস ব্রহ্মাস্ত্র। ঝাড়খণ্ড ম্যাচের উইকেটেই ফাইনাল খেলা হবে। ফাইনালের ২ দিন আগে ইডেনের সেন্ট্রাল উইকেটে দেখা গেল শুধুই সবুজ। ম্যাচের শেষ দিকে স্পিনাররা সুবিধা পাবেন। এই ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় কিন্তু চিরাচরিত স্পোর্টিং উইকেটের তত্ত্বই শোনালেন। দুই শিবিরের স্বস্তির খবর ফাইনালে ডিআরএস থাকছে। বাংলার অধিনায়ক অনেক আগেই বোর্ডকে চিঠি দিয়ে আবেদন করেছিলেন, যে সমস্ত ম্যাচ টিভিতে সম্প্রচার হয়, সেই ম্যাচগুলিতে যাতে ডিআরএসের ব্যবস্থা করা যায়। সেটা হয়ত হয়নি, তবে ফাইনালে হচ্ছে। খুশি মনোজ। তবে ডিআরএসেউইকেটরক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল তরুণ ক্রিকেটার, তেমন অভিজ্ঞতা নেই, তাই মনোজ জানিয়ে দিলেন স্লিপ থেকে তিনি বাড়তি লক্ষ্য রাখবেন। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাও খুশি, তবে ডিআরএস নিয়ে তিনি বেশি ভাবতে চান না।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

