নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ২৪ ঘন্টায় আবারো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শীতের আমেজ ফিরতে চলেছে। রাতের তাপমাত্রা দুই বঙ্গেই তিন থেকে চার ডিগ্রী কমবে। এই পরিস্থিতি ১৫ তারিখ পর্যন্ত বজায় থাকবে। তবে মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারী সকালের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে।সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রী সেলসিয়াস। ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস হতে পারে।
বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান সর্বনিম্ন ২২ শতাংশ ও সর্বোচ্চ ৮২ শতাংশ হতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত এর কোনো সম্ভাবনা নেই।। ১৬ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী ৪৮ ঘন্টা। দুই বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

