
৩০ ডিসেম্বর ভোরে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় পন্ত গুরুতর আহত হন। নববর্ষে মায়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত । দুর্ঘটনায় প্রাণরক্ষা পেয়েছিল। তবে গাড়িতে আগুন লেগে গিয়েছিল। প্রাথমিকভাবে তাঁকে রুরুকির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। তারপর উত্তরাখণ্ডের দেরাদুনের বেসরকারি হাসপাতালে কয়েকদিন ছিলেন। পরে মুম্বইয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল পন্তকে। সেখানে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল।
আর গতকাল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দু’টি ছবি শেয়ার করেন ঋষভ । ছবিতে দেখা যাচ্ছে ক্লাচ নিয়ে দাঁড়িয়েছেন তিনি । দেখে বোঝাই যাচ্ছে ধীরে ধীরে সুস্থতার দিক এগিয়ে যাচ্ছেন পান্ত । আর তারপর থেকেই নেটিজেনরা শুভ কামনা জানাচ্ছেন ঋষভকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

