নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
রোহিত রানে ফিরলেও টেস্টে অব্যাহত বিরাট ব্যর্থতা। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রান অধরাই রইল কোহলির। ১২ রান করেই প্যাভিলিয়ানের পথ ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০১৯ সালে শেষবার টেস্টে শতরান করেছিলেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করলেও সাদা জার্সিতে বড় রানের দেখা নেই বিরাটের ব্যাটে। একইসঙ্গে সুপার ফ্লপ মিডল অর্ডার। পূজারা বিরাটের মতোই ব্যর্থ হলেন প্রথম টেস্টে নামা সূর্যকুমারও। টেস্ট অভিষেকটা মধুর হল না মুম্বইকরের। এমনকি আরও এক অভিষেককারী কেএস ভরতও ব্যর্থ হলেন। বল হাতে যাদু দেখানোর পর ব্যাট হাতেও আলোর দিশা দেখালেন প্রত্যাবর্তনকারী জাদেজা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

