নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অনিমেষ প্রামানিক ।।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট অঞ্চলে তৃণমূলের দুই নেতার নাম সহ ব্লক তৃণমূল সভাপতির নামেও কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার পড়লো। যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাঁশকুড়া শহর জুড়ে।অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে তপন মাইতি ও তাপস চক্রবর্তী নামে দুই তৃণমূল নেতা ২০১৫ সাল থেকে বিভিন্ন ভাবে টাকা তুলে ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়ের হাতে তুলে দিয়েছে। বিভিন্ন প্রকার কাজ পাইয়ে দেওয়া, বেশকিছু জনকে অষ্টম ক্লাস পাশের জাল সার্টিফিকেট তৈরি করে তাঁদের থেকে মোটা টাকা আদায় করা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে কারও কাছে দুই লক্ষ টাকা,বা কারো কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে নেওয়ার অভিযোগে পোস্টার পড়ে। যার ফলে পাঁশকুড়া শহর জুড়ে অসস্তিতে পড়তে হয় শাসকদলকে।পোস্টার পড়াকে কটাক্ষ বিজেপির। যদিও যাদের নামে পোস্টার পড়েছে তারা কোনো মন্তব্য করেননি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

