নিউজটাইম ওয়েবডেস্ক : দিনে দুপুরে রহস্যকাণ্ড ঘটে গেল হরিদেবপুরের চাঁদের ভিলেজ রোডে। ফ্ল্যাট থেকে স্বামী এবং অন্য এক মহিলার দেহ আবিষ্কার করল খোদ স্ত্রী। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রবীন্দ্র কুমার চৌরাশিয়া। বয়স ৪৪। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন বেহালায়। চাঁদের নগরে আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন রবীন্দ্র। তাঁর স্ত্রী ফোন করে পাচ্ছিলেন না। শেষমেশ চাঁদের নগরে ফ্ল্যাটে যান তিনি। ফ্ল্যাটের লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এরপর ফ্ল্যাটের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে থাকেন।
অপর দিক থেকে সাড়া না পেয়ে হরিদেবপুর থানায় খবর দেন রবীন্দ্র কুমার চৌরাশিয়ার স্ত্রী। এরপর পুলিশ এসে দরজা খুললে চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে রবীন্দ্র। মেঝেতে পড়ে রয়েছে অন্য এক মহিলার দেহ। জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় হরিদেবপুর এলাকায়। কীভাবে মৃত্যু হল দুজনের? দুজনের মধ্যে কোনও সংযোগ কিনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

