নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির। মেসি-নেইমার জুটিতেও জয় অধরা প্যারিস জায়ান্টদের। শেষ ষোলোর ম্যাচে মার্সেইয়ের বিরুদ্ধে ২-১ গোলে হেরে আরও একটা ট্রফি জয়ের স্বপ্ন শেষ হল পিএসজির। প্রতিপক্ষের মাঠে একেবারেই নিজেদের মেলে ধরতে পারলেন না গালতিয়েরের ছাত্ররা। প্রথমার্ধেই অ্যালেক্সিস স্যাঞ্চেস এগিয়ে দেন মাসেইকে। কিন্তু বিরতির বাঁশি বাজার আগেই পিএসজিকে সমতায় ফেরান রামোস। কিন্তু দ্বিতীয়ার্ধে মার্সেইয়ের হয়ে জয়সূচক গোলটি করেন মালিনোভস্কি। গোটা ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলে না আর্জেন্টাইন তারকা। এই ম্যাচে আবারও প্রকট হল এমবাপের অভাব। পরের সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের মুখোমুখি হতে হবে পিএসজিতে। মার্সেই ম্যাচ কিন্তু অশনি সংকেত হয়ে থাকল মেসিদের জন্য।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

