বাচ্চাদের দিয়ে শিক্ষকদের বাথরুম পরিষ্কার করানোর অভিযোগে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। অভিভাবকদের অভিযোগ বাচ্চাদের দিয়ে নিজেদের ব্যবহৃত বাথরুম পরিষ্কার করিয়ে নেন শিক্ষকরা। বাড়িতে গিয়ে বাবা মাকে ঘটনাটি একটি বাচ্চা জানালে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
বালুরঘাট ব্লকের কুরমাইল সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ক্ষুব্ধ অভিভাবকরা সোমবার বালুরঘাটে গিয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদে গিয়ে লিখিত অভিযোগ করেন। আজ স্কুল খুলতেই এলাকার মানুষজন ভেতরে গিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে স্কুলে পৌঁছান প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

