নিউজটাইম ওয়েবডেস্ক : ফোন কি আর শুধু সাধারণ মানুষের হারায়! তারকারাও মাঝেমধ্যে ভুলবশত ফোন হারিয়ে ফেলেন। আবার হন্যে হয়ে সেই ফোনের খোঁজও করেন। সেই তালিকায় নাম তুললেন বিরাট কোহলি। সম্প্রতি ফোন হারিয়েছেন তিনি। নিজেই সেই কথা জানিয়েছেন টুইটারে। এদিন সকালে দুঃখ প্রকাশ করে বিরাট লেখেন, ‘বাক্স খোলার আগেই নতুন ফোন হারিয়ে ফেলার দুঃখের তুলনা হয় না। আপনারা কী আমার ফোন দেখেছেন?’
এর থেকে বেশি কিছু লেখননি বিরাট। ফোনের মডেল কী? সেই বিষয়েও কিছু লেখাননি তিনি। তবে বিরাটের ফোন যখন, তাহলে দামিই হবে। তবে এই টুইট কী আদতে বিরাট করেছেন? সেই নিয়েই উঠেছে প্রশ্ন। অনেকেই সেই টুইটে কমেন্ট করে লিখছেন, অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বিরাটের। যদিও এখনও এই নিয়ে কিছু খোলসা করে বলেননি খেলোয়াড়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

