নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেরা ক্রীড়াবিদের সম্মান পেলেন লিওনেল মেসি এবং ফরমুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটন। সোমবার বার্লিনে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের মঞ্চে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয় তাঁদের।
এটাই প্রথমবার, যেখানে কোনও ফুটবলার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন। যদিও এই সম্মান ঠিক কে পাবেন, তা নির্বাচনের জন্য ভোটাভুটির ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে সমপরিমান ভোট পান মেসি এবং হ্যামিলটন। তবে প্রথমবারের মতো লরিয়াস পুরস্কার জিতলেও তা গ্রহন করতে সশরীরে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়নি মেসিকে। অবশ্য নিজে উপস্থিত থাকতে না পারলেও একটি ভিডিও কর মেসি জানান, এই পুরষ্কার পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং গর্বিত।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

