নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শঙ্কর দাস ।।
সাত সকালে শহরের এপ্রান্ত থেকে ও প্রান্তে প্যাডেলে পা চাপিয়ে সাইকেল চালিয়ে ছুটে চলছে ওরা। ওদের লক্ষ্য পরিবেশ ও শরীর সুস্থ্য রাখতে সাইকেল চালানো কতটা জরুরী। এভাবেই সকালে বিকেলে বালুরঘাট শহরে একদল পরিবেশপ্রেমী সাইকেল চালিয়ে সকলকে সচেতনতার পাঠ দিয়ে চলেছেন। পরিবেশ প্রেমীদের এই দলে ছাত্রছাত্রী যুবক শিক্ষক ও সাধারণ মানুষ কে নেই।প্রতিদিনই বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা, গলছে হিমবাহ, বাড়ছে তাপমাত্রা। আর সবের অন্যতম কারণই হলো যানবাহণ এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া। অন্যদিকে প্রতিদিন বাড়ছে সুগার কোলেষ্টোরেড ও মানসিক অবসাদগ্রস্ত অসুস্থ মানুষের সংখ্যা। যার অন্যতম কারণ কর্মব্যস্ত জীবনে পায়েহাঁটা বা সাইকেলের ব্যবহার ভুলে বাইক অথবা গাড়িতে বেশি নির্ভরশীল হয়ে পড়া। যে কারণে শরীরে সুগার ও কোলেষ্টোরেল বাসা বেঁধে মানুষকে অসুস্থ করে তুলছে। এসবের থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়ই হলো যতটা সম্ভব বাইক চার চাকার ব্যবহার কমিয়ে সাইকেল চালানো। কারণ সাইকেলে একদিকে যেমন কোনোরূপ পরিবেশ দূষণ হয় না। অন্যদিকে নিয়মিত সাইকেল চালালে শরীর ও মনই দুইই সুস্থ্য থাকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

