নিউজটাইম ওয়েবডেস্ক : বক্স অফিসে সফল হয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবিটি। ৬০০ কোটির কাছাকাছি উপার্জন হয়েছে বক্স অফিসে। ৪ বছর পর বড় পর্দায় আরও একবার রাজ করছে শাহরুখ। ইতিমধ্যেই শাহরুখের উচ্ছ্বসিত ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁদের পাঠান-প্রীতির কথা জানিয়েছেন। এবার সেই ফ্যান ক্লাবে যোগ দিল আমুল।
হ্যাঁ ঠিকই ধরেছেন আমুল বাটারও পাঠানে মাতোয়ারা। সেই কথা জানল এবার সামাজিক মাধ্যম। আমুল এর ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে একটি পোস্টার। সেই পোস্টারে গায়েব আমুলের সেই বিখ্যাত পাউরুটি মাখন হাতের ছোট্ট মেয়েটি। বরং পোস্টারে রয়েছে শাহরুখ দীপিকা।শাহরুখ-দীপিকা দুজনের হাতে রয়েছে পাউরুটি মাখন। এবং পোস্টারে লেখা ‘ঝুমে যো মখন।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

