নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত জগদীশপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কঙ্কাল উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক ভাবে স্থানীয়দের দাবি কঙ্কালটি কোন এক মহিলার। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। কঙ্কালটি তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় এই হাড়গুলি উদ্ধার হয়। আগে এই বাড়িটা অন্য লোকের ছিল। তবে বর্তমানে এই বাড়িটি সঞ্জিত সরকার নামে এক ব্যক্তির। তিনি বছর পাঁচেক আগে বাড়িটি কিনে ছিলেন। প্রতি বর্ষায় সেপটিক ট্যাংকের কারণে অসুবিধায় পড়তে হয় বলে গতকাল পরিষ্কার করতে যান।সেই সময়ই এই কঙ্কাল উদ্ধার হয়। এদিন সকালে বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পুলিশকে জানালে, নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান কোন মহিলাকে খুন করে এই সেপটিক ট্যাংকের মধ্যে দেহ লুকিয়ে দেওয়া হয়েছিল। তবে কঙ্কালটি কার সে বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

