নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ির মালিক হাসপাতালে ভর্তি। তাঁকে দেখাশোনা করতে স্ত্রীও হাসপাতালে। সেই সুযোগ নিয়ে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুরে। ১০ নং ওয়ার্ডের অন্তর্গত হাটখোলা এলাকার এক বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দামি সমস্ত কিছু চুরি করে চম্পট দেয়। আজ বাড়িটির দরজা খোলা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা খোঁজ নিতে গেলে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
বাড়ির শিবেন ঘোষ অসুস্থ হয়ে কয়েকদিন ধরে কালদিঘি হাসপাতালে ভর্তি আছেন। বাড়িতে তালা দিয়ে স্ত্রী শেফালী ঘোষ হাসপাতালে তাঁর দেখাশুনা করছেন। সেই সুযোগে গত রাতে শিবেন ঘোষের বাড়ির সদর দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে আলমারির সোনা দানা সহ প্রচুর টাকা পয়সা নিয়ে পালায়। আজ বিষয়টি নজরে আসার পর এলাকার মানুষজন বাড়িতে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং ভিতরের সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

