নিউজটাইম ওয়েবডেস্ক : আজ সকালে কমিশনার অফ রেলওয়ে সেফটি কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জী মেট্রো স্টেশনে পরিদর্শনে এলেন। নিরাপত্তা থেকে অগ্নি নির্বাপক ব্যবস্থা মেট্রো স্টেশনগুলোর নিরাপত্তা খতিয়ে দেখলেন। পাশাপাশি যাত্রী নিরাপত্তা ও ব্যবস্থা এবং যান্ত্রিক নিরাপত্তা গুলো খতিয়ে দেখলেন।
প্রথম দফায় সাড়ে পাঁচ কিলোমিটারের পর অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জী পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে এই পথে পাঁচটি স্টেশন রয়েছে এবং এটি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। আজ সিআরএস পরিদর্শনে এলেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে নিয়ম অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে শুরু হতে চলেছে এই মেট্রো পরিষেবা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

