নিউজটাইম ওয়েবডেস্ক : বীরভূমের মুখ্যমন্ত্রী সফর ঘিরে টানটান উত্তেজনা চলছে প্রশাসনিক স্তরে। অনুব্রতহীন বীরভূমে এই প্রথম মুখ্যমন্ত্রী আসছেন। বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর সফরে। আজ বিকালে আসবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে তার জন্য চারটি হেলিপ্যাড তৈরি হয়েছে বোলপুরের বিভিন্ন এলাকায়। বোলপুর ডাকবাংলা মাঠে চলছে প্রশাসনিক তৎপরতা এবং সেই সঙ্গে এখানেই হবে কর্মী সভা এবং প্রশাসনিক বৈঠক।
৩১ তারিখ মুখ্যমন্ত্রী উড়ে যাবেন মালদায় প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করতে। বিকালে ফিরে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অমর্ত্য সেনের বাড়ি যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ১ ফেব্রুয়ারি দলীয় কর্মসূচি রয়েছে বোলপুরে, বীরভূম নিয়ে। এখানেই প্রশাসনিক বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। ১০০ র বেশি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ২ তারিখ ফিরে যাবেন বর্ধমানের অনুষ্ঠানে, বর্ধমান থেকেই কলকাতা ফিরবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তাই টান টান উত্তেজনার পারদ চড়ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

