নিউজটাইম ওয়েবডেস্ক : ঝাড়খণ্ডের ইউটিউবার রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া খুনের ঘটনায় গ্রেপ্তার আরো এক। ধৃতের নাম মহিত কুমার। ঝাড়খন্ড থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারী পুলিশ। পুলিশ সূত্রে খবর এই ধৃত মহিত কুমার অস্ত্র সরবরাহের কাজে যুক্ত ছিল।মুকেশ কুমার ওরফে মহিত কুমার কে আজ উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৩।উল্লেখ্য, গত ২৮ শে ডিসেম্বর বাগনানের চন্দ্রপুর এলাকায় রিয়া কুমারীকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে।ঘটনায় গ্রেপ্তার হয় রিয়া কুমারীর স্বামীসহ দু জন। তারা এখন জেল হেফাজতে।কোন পথে জট খুলবে রিয়া হত্যা কাণ্ডের, সেইদিকেই তাকিয়ে সকলে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

